প্রভাবশালী মহল স্বত্ব দখলীয় ভূমি উচ্ছেদের পায়তারা করছে সংখ্যা লঘু পরিবারের
শম্ভুগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাত ।। ময়মনসিংহের তারাকান্দা থানায় কামারিয়া ইউনিয়নের গাছতলা এলাকায় কিরন গংরা দিনের পর দিন নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। দিনের পর দিন তাদের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী। এলাকায় বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গসহ খোদ চেয়ারম্যানের নামেও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অতি সম্প্রতি এই সংঘবদ্ধ চক্রটি গাছতলা এলাকার ঈদগাহ মাঠের ভূমি যাহা আনুমানিক সুদীর্ঘ তিনশ বছরের পূর্ব কাল ধরে বসবাস করে আসছে সংখ্যালঘু একটি পরিবার। তাদেরকে উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে কিরণ গংদের হোটেলের যাবতীয় ময়লা আবর্জনা বাড়িতে ফেলে পরিবেশ নষ্ট করা সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে চলছে। ৮/৯ সদস্যের এই সংখ্যালঘু দরিদ্র পরিবারটি যাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি প্যারালাইস রোগে আক্রান্ত নাগীনা রবিদাস এই প্রভাবশালীদের অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে সহযোগীতা কামনা করছে। কিরন গংদের অত্যাচারের হাত থেকে এই অসহায় পরিবারটিকে আইনী সহায়তা দানের দাবী জানিয়েছে এলাকাবাসী।
এই বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এবাদত হোসেন তালুকদার রুনু বলেন এরা খারাপ প্রকৃতির লোক নাগীনা রবি দাস এক সময় গ্রাম পুলিশ ছিল তার শারীরিক প্যারালাইস রোগে অসুস্থতার দরুন তিনি এখন কাজকর্ম করতে পারেনা কিরনরা এলাকায় কারো কথা শুনেনা এদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার দাবী জানাচ্ছি।
মোজাহার্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম জানান নাগীনা রবি দাসের বসত বাড়ীটি ঈদগাহ মাঠের এখানে কিরন, ভুট্টু,হারিছ, হিরু,সর্বপিতা সেকান্দর ফকির গংদের কোন স্বত্ব নেই। অসহায় এই পরিবারটি এখানে সুদীর্ঘ সময় ধরে বসবাস করে আসছে। এতে কারো কোন আপওি না থাকলেও স্থানীয় ভাবে প্রভাবশালী হওয়ায় কিরন গংরা তাদের উচ্ছেদের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। অসহায় এই সংখ্যালঘু পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভূগছে তাদের হুমকি দিচ্ছে তাই সুবিচার প্রার্থী হয়ে প্রশাসনের সহযোগীতা কামনা করছে।