মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ময়মনসিংহের শম্ভুগঞ্জ আইডিয়াল স্কুলের ১০ বছর পূর্তি উৎসব পালন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

শম্ভুগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা ।। ময়মনসিংহের শহরতলী শম্ভুগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “শম্ভুগঞ্জ আইডিয়াল স্কুলের” দীর্ঘদীন পথচলায় গতকাল বুধবার ৮ নভেম্বর বিকাল ৪টায় ১০ বছর পূর্তি উৎসব শুভ জন্মদিন অনুষ্ঠিত হয় স্কুল প্রাঙ্গনে । দীঘদীর্ন পথচলায় সকলের সহযোগীতা ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক বাংলাদেশ কিন্ডার গার্টেন এসাসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ মাহবুবুল আলম বিদ্যালয়ের ভালো ফলাফল অর্জনে সকল অভিভাবক শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করে শুভেচ্ছা বক্তব্য রাখেন। সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের পরিচালনায় উৎসব মুখর পরিবেশে বিদ্যালয়ের ১০ বছর পূর্তি ও জন্মদিন অনুষ্ঠানে শম্ভূগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।