রাজশাহীতে ১০ মামলার আসামি শিবির সভাপতি আটক
পাপন সরকার শুভ্র, রাজশাহী ।। রাজশাহী নগরের বোয়ালিয়া থানা ছাত্রশিবিরের সভাপতি তৌহিদুর রহমান সুইটকে
(৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে রাজশাহী নগরের নিউ মার্কেট এলাকা থেকে রাজপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তৌহিদুর রহমান সুইট নগরীর তেরখাদিয়া এলাকার খলিলুর রহমানের ছেলে। সে বোয়ালিয়া থানা ইসলামি ছাত্রশিবিরের সভাপতি।
তিনি জানান, সুইটের বিরুদ্ধে নাশকতার ১০টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার এক বছরের সাজা হয়। এছাড়াও আরও নয়টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে আদালত। দীর্ঘদিন যাবৎ তিনি পলাতক রয়েছেন।
ওসি আরও বলেন, নগরীর নিউ মার্কেট এলাকায় সুইট অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। রাত সাড়ে ৯ টার দিকে নিউ মার্কেট এলাকায় অভিযানকালে সুইট পুলিশ দেখে পালানোর চেষ্টা করে। এসময় চারদিক থেকে ঘিরে পুলিশ তাকে ধরে ফেলে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।