নীলফামারী ডিমলায় পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে গেল মাদক ব্যবসায়ী
মোঃ জাহিদুল ইসলাম. ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারী জেলাধীন ডিমলা উপজেলায় ৮ নভেম্বর বুধবার বিকালে ৪টায় মাদক ব্যবসায়ীকে গোপন সংবাদের ভিত্তিতে ডালিয়া জলঢাকা রোড মাঝামাঝি ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ সোনাখুলি সুইজগেট স্থানে মটর সাইকেলে থাকা ৩ মাদক ব্যবসায়ীকে ধাওয়া করার পর ১জন মাদক ব্যবসায়ী জিকরুল ইসলাম জিকু (২৮) কে আটক করে বাকি ২জন সোনামিয়া (৪৫) এবং আব্দুল মালেক (২৫) মটর সাইকেল রেখে পালিয়ে যায়।
আটকৃত জিকরুল ইসলাম জিকু-কে কর্মরত এসআই আতিক ও কনষ্টবল সনজিৎ রায় সামনের দিকে হাতকড়া পরা অবস্থায় মটর সাইকেলে তুলার সময় পুলিশকে ধাক্কা মেরে হাতকড়া সহ পালিয়ে যায়।