মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভালুকায় নিজস্ব তহবিল থেকে হুইল চেয়ার বিতরণ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

মোঃ তোফাজ্জল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ।। ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

বুধবার (৮নভেম্বর) দুপুরে উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু। লবনকোঠা গ্রামের নাদিরা (১৮), জারিদিয়া গ্রামের আলামিন (১৮) ও জামিরদিয়া গ্রামের শিখা আক্তার (১৪) নামে ৩ জন হত দরিদ্র শারীরিক প্রতিবন্ধিকে হুইল চেয়ার ও টার্নিং চেয়ার প্রদান করেন।

এ সময় অন্যানের মধ্যে ছিলেন হাজী শহীদুল ইসলাম, ইউপি সদস্য হাফিজ উদ্দিন মৃধা, ইসমাইল হোসেন, দেলোয়ার হোসেন, নাজমা ইসলাম, ইউপি সচিব মোস্তাফিজুর রহমান, প্রতিবন্ধি উন্নয়ন পরিষদ ভালুকার সভাপতি মিন্টু মিয়া, রুহুল আমীন প্রমূখ।