মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আইউইবি’র গৌররোজ্জ্বল ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দিনাজপুরে

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৬ বার পঠিত ২ মিনিটের পাঠ

অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি ।। আজ বুধবার দিনাজপুর জেলা শহরে বন্যাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো গনপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের গৌরোব উজ্জল ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০১৭।

দিবসটি উপলক্ষে দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ আইডিইবি ভবন জেলা শাখার নিজস্ব কার্যালয় আয়োজনে র‌্যালী ও অালোচনা সভার আয়োজন করা হয় অাজকে দিবসটির প্রতিপাদ্য ছিল“ টেকসই উন্নয়ন লক্ষ অর্জনে দক্ষতা”। সকাল দশটায় র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে জেলা প্রশাষকের কার্যালয়ে এসে শেষ হয়।

এতে অতিথী হিসেবে উপস্তিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাষক মীর খায়রুল আলম। প্রধান অতিথীর বক্তব্যে তিনি বলেন টেকসই উন্নয়নের লক্ষমাত্রা অর্জনে জাতীয় সামষ্টিক দক্ষতা উন্নয়নের কোন বিকল্প নেই। মানসম্পদের গুনগত মান ও সক্ষমতার ওপরেই দেশ এবং এর প্রতিষ্ঠানগুলো প্রকৃত শক্তি সামর্থন অর্জন করে। শিক্ষা মানুষের জন্য জ্ঞান,দক্ষতা দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ তৈরী করে। যা ভবিষ্যতের উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখতে পারে।

আইউইবি জেলা শাখার নির্বাহী কমিটির সভাপতি মো. আকরাম আলী মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথীর বক্তব্য রাখেন দিনাজপুর সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মো. মোসলিম উদ্দিন,আইউইবি জেলা শাখার নির্বাহী কমিটির সাধারন সম্পাদক মো. আব্দুল আউয়াল, এলজিআরডির সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম।