সাপাহারে ছাত্রীকে নিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি উধাও
আর আই সবুজ, নওগাঁ প্রতিনিধি ।। নওগাঁর সাপাহারে পিছলডাঙ্গা দাখিল মাদ্রাসার নবম শ্রেনি পড়–য়া এক ছাত্রীকে নিয়ে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি খাইরুল ইসলাম ২ দিন আগে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন।
প্রায় দীর্ঘদিন ছাত্রীর প্রেমে হাবুডবু খেয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়ায় এলাকা বাসী ও ছাত্র-ছাত্রীদের মাছে ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
খাইরুল ইসলাম গত দেড় বছর যাবত মাদ্রাসা ম্যাানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসতেছে। দায়িত্ব গ্রহণের পর থেকে ওই মাদ্রাসার নবম শ্রেণি পড়–য়া এক ছাত্রীর সাথে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরে জানাজানি হয়।
জানা গেছে, খাইরুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের পিছলডাঙ্গা মলপাড়া গ্রামের ফজলুর রহমানের পুত্র । খাইরুল ইসলামের পুত্র নাতি-নাতনি সহ ৫ মাসের অন্তসত্তা স্ত্রী রয়েছে।
এ বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক আবু হানিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি খাইরুল ইসলাম ও নবম শ্রেণির ছাত্রী লাপাত্তা। এ বিষয়ে আগামী ১৭ নভেম্বর মাদ্রাসা ম্যানেজিং কমিটির জরুরী সভায় অভিযুক্ত সভাপতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে অভিযুক্ত মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি খাইরুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।