মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দিনাজপুরে শিশু কিশোরের চারুকলা প্রদর্শনী উদ্ভোধন করলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম

মুক্তিযোদ্ধার কন্ঠ ২২ বার পঠিত ১ মিনিটের পাঠ

অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি ।। দিনাজপুরের জেলা শিল্পকলা একাডেমিতে আজ ১০ নভেম্বর সন্ধ্যা ৬ টার দিকে গ্যালাড়ী ষড়ং আয়োজিত ৪র্থ শিশু কিশোর চারুকলা প্রদর্শনী ২০১৬ উদ্ভোধন করেন দিনাজপুর ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জনাব ইকবালুর রহিম।
উদ্ভোদনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গিত পরিবেশন করেন গ্যালাড়ী ষড়ং এর শিল্পীবৃন্দ এরপর গ্যালাড়ী ষড়ং প্রতিষ্ঠা সঙ্গিত পরিবেশন করেন গ্যালাড়ী ষড়ং এর এক ঝাক শিল্পী। প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্টপোষক রাজিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব প্রফেসর ড.অাবুল কাশেম।
প্রধান অতিথী তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের উদ্ভোধন ঘোষনা করেন। প্রদর্শনী চলবে ১০ থেকে ১৬ নভেম্বর প্রযুন্ত।