মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নিরীহ পরিবারের এক গৃহবধূ জেল খাটছেন মিথ্যা মামলায় হয়রানীর অভিযেগে

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৬ বার পঠিত ২ মিনিটের পাঠ

শম্ভুগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা ।। ময়মনসিংহে সদরের শহরতলী শম্ভুগঞ্জ নলুয়াপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের দায়ের করা মিথ্যা মামলায় জেল খাটছেন সুবানের স্ত্রী গৃহ বধূ সোলেমা। বিষয়টি নিয়ে এলাকায় এক তুলপাড় সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণিতে জানা যায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গত ২৭ সেপ্টেম্বর প্রতিপক্ষ মোঃ রজব আলী, আবুল কাশেম, রোজিনা , রমজান আলী গংদের সাথে সোলেমাদের দন্ড সৃষ্টি হলে রজব আলীরা ক্ষিপ্ত হয়ে সোলেমা ও তার মেয়ে কাকুলীকে সাথে থাকা অস্ত্র দ্বারা আঘাত করে রক্তাত্ত জখম করে তার সাথে বাড়ী-ঘরে ভংচুর ও লুটপাট করে তান্ডব লীলা চালায়। তখন আশেপাশের লোকজন তাড়াতাড়ি এসে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২য় তলায় ১০নং ওয়ার্ডে ভর্তি করে। এ বিষয়ে সোলেমার স্বামী সোবান বাদী হয়ে কতোয়ালী থানায় একটি মামলা দায়ের করে। যাহার নং-৫২। মামলা দায়েরের পরপরই জানা মাত্র প্রতিপক্ষের লোকজন আরও ক্ষিপ্ত হয়ে সোলেমা ও তার পরিবারের লোক জনকে একটি মিথ্যা মামলা দায়েরের আসামী করে । যাহার নং-১৩৪। আর মামলার এযাহারে সোলেমাকে মাদক ব্যবসায়ী বলে অভিযুক্ত করা হলেও স্থানীয় ভাবে এ ধরনের কোন স্বাক্ষ্য প্রমাণদি মেলেনি এবং বিভিন্ন দপ্তর থেকে সোলেমাকে, এ ধরনের ব্যবসার সাথে জড়িত নই বলে প্রত্যায়ন পত্র দেওয়া হয়। এদিকে রজব আলীর পুত্র বূধূ বিথি আক্তারকে ময়মনসিংহের একটি ক্লিনিকে স্তন ক্যান্সার চিকিৎসার জন্য ভর্তি করা হলেও বিষয় টিকে ঘুরিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করে নিয়ে এটাকে বুকে দা-এর কুপ বলে চালিয়ে দিয়ে মামলার এজাহারে উল্লেখ করে অভিযোগ দায়ের করে মামলাবাজ রজব আলী। বিষয়টি দুঃখ জনক হলেও সত্যি যে সুবানের দায়ের করা মামলায় রজব আলী গংরা কেউ গ্রেপ্তার না হলেও রজব আলীর কাউন্টার মামলায় জেল হাজতে আছেন আহত সোলেমা আক্তার। সঠিক তদন্তে সাপেক্ষে এই মিথ্যা মামলার দায়ের করা রজব আলী বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোরদার দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল।