শীতের সবজিতে বাজারে উত্তাপ
পাপন সরকার শুভ্র, রাজশাহী ।। নগরীর কাঁচাবাজারগুলোতে সবজির ডালিগুলো বলে দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীতের আগমনে বাজারে উঠতে শুরু করেছে টমেটো, তাজা শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলা, নতুন আলু, লাউ, পালংশাক, লালশাক। বাজারে অন্যান্য সবজির দাম কম থাকলেও বেশি দাম শীতের সবজির ।
এদিকে, গত সপ্তাহের তুলনায় এ সপ্তায় সবজিতে কমেছে দুই থেকে তিন টাকা। কিন্তু শীতের সবজির দাম বেশি রয়েছে। তবে গরু ও খাসির মাংসের দামের কোনো পরিবর্তন না হলেও কমেছে মুরগির দাম।
শনিবার সাহেববাজার মাস্টারপাড়া এলাকার ব্যবসায়ী মো. আলমগীর হোসেন জানান, বাজারে প্রতিকেজি আলু ১৮ টাকা, পেঁপে ১০ টাকা, ঝিঙ্গা ৩৫-৪০ টাকা, ঢেঁরস ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, বরবটি ও করল্লা ৮০ টাকা, প্রতি হালি লেবু ১৬ টাকা, প্রতিকেজি মিষ্টি কুমড়া ৪০ টাকা, শসা ৪০ টাকা, প্রতি পিস লাউ ৩০- ৪০ টাকা, কচু ২৫ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ফুলকপি ৪০ টাকায় বিক্রি হয়।
এছাড়া বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ ৯০ থেকে ১০০ টাকা, পেঁয়াজ ইন্ডিয়ান ৫৫ টাকা ও দেশি ৭০ টাকা, আদা ৮০ টাকা ও রসুন ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়। বাজারে ধনে পাতা বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে। পালং শাক ৪০ টাকা, শিম প্রতিকেজি ৬০ টাকা, টমেটো ১২০ টাকা, পটল ৩০ টাকা।
সবজি কিনতে আসা বিনয় সাহেব বলেন, কয়েক টাকা করে কমেছে সবজির দাম। শীতে নতুন নতুন সবজি বাজারে আসছে তাই। তাছাড়া অন্য সবজির দাম একই রয়েছে।
নগরীর সাহেববাজার মাছ আড়তের মাছ ব্যবসায়ী মমিন জানান, প্রতিকেজি কেজি ইলিশ মাছ বিক্রি হচ্ছে সাড়ে ৫০০ থেকে ১৪’শ টাকা দরে, রুই ৩০০ থেকে ২০০ টাকা, কাতল মাছ ২৬০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া মাছ ১২০ থেকে ১৬০ টাকা, কই মাছ ১৪০ থেকে ১৬০ টাকা, মিরকা মাছ ১৪০ থেকে ১৭০ টাকা বিক্রি হয়। এদিকে নদীর প্রতিকেজি কাটা বাতাসি ৬০০ টাকা, জিওল ৪০০ থেকে ৬০০ টাকা, আইড় ১৬০ থেকে ২০০ টাকা,বোয়াল ৪০০ থেকে ৬০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৪০০ টাকা, বাঁশপাতা ৬০০ থেকে ৮০০ টাকা, পবা ৪০০ থেকে ৬০০ টাকা, চিংড়ি ৬০০ থেকে ৮০০ টাকা ও ময়া মাছ ২৮০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হয়।
মাছ কিনতে আসা আবদুর রাজ্জাক বলেন, মাছের দাম একই রয়েছে। তবে একেক বাজারে এককে দাম। শালবাগানের চেয়ে সাহেববাজরে মাছের দাম একটু বেশি।
মাংস বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানান খাশির গোশত ৭০০ টাকায় বিক্রি হয়। এদিকে সাহেববাজার এলাকার মুরগি ব্যবসায়ীরা বলেন, প্রতিকেজি সোনালি মুরগি ১৬০ থেকে ১৬৫ টাকা, ব্রয়লার মুরগি ১১০ ও ১১৫ টাকা, দেশি মুরগি ২৭০ থেকে ২৮০ টাকা ও কর্ক ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হয়। এছাড়া প্রতিহালি মুরগির ডিম ৩০ থেকে ২৮ টাকায় বিক্রি হয়।