প্রতিবন্ধী শিশুদের নিয়ে গাইবান্ধা বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মোঃ মেহেদী হাসান, গাইবান্ধা ।। গাইবান্ধা প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র চত্বরে প্রথম আলো বন্ধুসভার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১১ নভেম্বর সকালে দরিদ্র প্রতিবন্ধী শিশুদের নিয়ে বন্ধুসভার জন্মদিনের কেক কাটে গাইবান্ধা বন্ধুসভা।
পরে ২৪ জন প্রতিবন্ধী শিশুর হাতে শিক্ষা উপকরণ রং পেন্সিল ও খাতা তুলে দেওয়া হয় ও তাদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী, আমন্ত্রিত অথিতি ও বন্ধুসভার সদস্যরা।
শেষে গান গেয়ে শোনান বন্ধুসভার অনুষ্ঠান বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া। তার সঙ্গে প্রতিবন্ধী শিশুরাও নেচে গেয়ে আনন্দ উল্লাস করে।