গাইবান্ধায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ মেহেদী হাসান, গাইবান্ধা ।। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১১ নভেম্বর শনিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্র্যালী শেষে স্থানীয় পাবলিক লাইব্রেরী চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সৈয়দ-শামস্-উল আলম হীরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, শহিদুল ইসলাম আবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, পৌর আওয়ামীলীগ সভাপতি ও গাইবান্ধা পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম রেজা, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এমারুল ইসলাম সাবিন প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব।
জেলা যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য র্যালীটি লাল সবুজ কাপড়ে বানানো একটি বিশাল নৌকা প্রতীক নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে মাল্যদান।