বঙ্গবন্ধু আন্ত উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৭ ফােইনাল খেলা অনুষ্ঠিত
অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি ।। আজ ১১ নভেম্বর দিনাজপুর জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্ত উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৭ ফােইনাল খেলা অনুষ্ঠিত। উক্ত ফাইনাল খেলায় বীরগঞ্জ ট্রাইবেকারে ৪-৩ গোলে হাকিমপুর উপজেলাকে পড়াজিত করেন।
ফাইনাল খেলায় প্রধান অতিথী হিসেবে উপস্তিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। প্রধান অতিথী তার বক্তব্যে বলেন ফুটবল খেলা বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা কিন্তু কালের বিবর্তনে ফুটবল বিভিন্ন কারনে তার গৌরব হারিয়েছে তা আমাদের জন্য খারাপ একটি দিক কয়ে অানে। ফুটবল খেলাকে আবার আগের মতো জাগ্রত করতে তিনি সকলকে একসাথে কাজ করার অনুরোধ করেন। তিনি অারো বলেন ফুটবল শুধু ঢাকা কেন্দ্রিক না করে বিভিন্ন জেলায় খেলাগুলোর আয়োজন কররে ফুটবল খেলার দর্শক বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য জনাব মনোরঞ্জন শীল গোপাল, জেলা প্রশাষক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল আলম সহ শহর আওয়ামিলীগের নেতাকর্মীরা।
সারেজমিনে গিয়ে দেখা যায় আজকের ফাইনাল খেলাটি উপভোগ করতে বিভিন্ন উপজেলা করে বাস ভাড়া করে আসে দর্শক। স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ধারনা করা হচ্ছে আজকের ফাইনাল খেলাটি উপভোগ করতে ১৫০০০ হাজার দর্শকের উপস্থিতি ঘটেছে।
দিনাজপুর পুরাতন ভূষির বন্দর থেকে খেলা দেখতে আসা নয়ন রায় বলেন আজকের ফােইনাল খেলাটি স্টেডিয়ামে বসে দেখতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি । হাজার হাজার দর্শকের সমাগম ঘটবে তা আমরা কল্পনাও করিনি ।
খেলার নিরাপত্তার দায়িত্বে থাকা দিনাজপুর দিনাজপুর সরকারী কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার মরিয়ম আক্তার বলেন আজকের খেলাটি এতো মানুষের ভিড়েও নিজের দায়িত্ব পালন করতে করতে দেখতে পেরেও খুশি তিনি । তার নাইজেরিয়া থেকে আসা খেলোয়ারদের খেলা সবথেকে বেশি ভাল লেগেছে।
আজকের ফাইনাল খেলাটিতে দুটি দলেই ৫ জন করে দশজন নাইজেরিয়ান খেলোয়ার খেলেন।

