দিনাজপুরের বীরগঞ্জে গরু ব্যাবসায়ী খুন, আটক ২
অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি ।। দিনাজপুরের বীরগঞ্জে শরীফ নামের এক গরু ব্যাবসায়ী কুপিয়ে হত্যা করেছে অঙ্গাত দূবৃত্তরা। গতকাল শনিবার সন্ধ্য ৭ টার দিকে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর গ্রামের ঝলঝলি পুকুরপার এলাকায় এ ঘটনা ঘটে। গরু ব্যাবসায়ী শরীফ বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের আরাজী মিলনপুর গ্রামের চান মিয়ার ছেলে।
নিহতের ভাই মো শাহীন আরম জানান, তার ভাই শরীফ ব্যাবসায়ীক কাজে মোটরসাইকেল নিয়ে ঠাকরগাঁও জেলার খোচাবাড়ি হাটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। সারাদিন বাড়ি ফিরেনি সে । এরপর সন্ধ্যায় লোকমুখে শুনতে পাই ঝলঝলি পুকুর সংলগ্ন এলাকায় তার রক্তাত্য অবস্থায় পরে থাকার সংবাদ পেয়ে সেখানে ছুটে যাই। শিবরামপুর ইউনিয়নের ইউপি সদস্য মো রতন ঢালীর সহযোগীতায় তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধূনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরক চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে শাহীন বাদী হয়ে বীরগঞ্জ থানায় অঙ্গাত নামা কয়েকনের নামে হত্যা মামলা দায়ের করেন। প্রাথমিক জিঙ্গাসাবাদের জন্য বোরহান উদ্দিন(৪৫) ও কাশেম আলী(৪০) নামের দুজনকে আটক করে পুলিশ। আটকৃত বোরহান উদ্দিন একই এলঅকার মৃত গনি ঢালির ছেলে ও কাশেম আলী একই এলাকার মকছেদ আলীর ছেলে।
বীরগঞ্জ থানা এসআই মশিউর রহমান জানান, নিহতের বুকের ডানপাশের অংশে ধারালো অস্ত্রের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থলে মোটরসাইকেল ও ফোন পড়ে ছিল। ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করনা হচ্ছে।
বীরগঞ্জ থানার ওসি আবু আককাস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মরাদেহের সুরাহাতাল করার জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের ভাই বীরগঞ্জ থানায় একটি হত্যামামলা দায়ের করেন। মামলার নং-০৮