মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দিনাজপুরের কাহারোলে গলায় ফাঁস দিয়ে যুবক যুবতীর আত্নহত্যা, থানায় মামলা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

অর্জুন রায়, দিনাজপুরে প্রতিনিধি।। দিনাজপুরের কাহারোল উপজেলার আলাদা দুটি স্থানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে যুবক যুবতী।

কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মিত্রবাটি নয়াবাদ গ্রামে মৃত গনেশ্বর রায়ের পুত্র টুলেশ চন্দ্র রায়(১৫) গতকাল সোমবার তার নিজের শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

অপরদিকে উপজেলার ইত্তর মহেশপুর গ্রামের মো সলেয়মান আলীর মেয়ে ইয়াসমি আক্তার(১৪) গতকাল সোমবার অনুমানিক ৪ টার দিকে তার শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তারা কি কারনে আত্মহত্যা করেছেন তা প্রাথমিকভাবে জানা যায়নি।

এ ব্যাপারে কাহারোল থানায় পৃথক দুটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মামলার নং-২৩/২৪ তারিখ-১৩/১১/২০১৭ ইং