ডিমলায় প্রাক্তন সৈনিক সংস্থা শাখার সভাপতি নির্বাচিত
মোঃ জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ।। বাংলাদেশ সৈনিক সংস্থার (রেজি: নং-২২/১৯৮১) কার্য নির্বাহী কমিটির নির্বাচনে প্রত্যক্ষ ভোটে নীলফামারীর ডিমলা উপজেলা শাখার সভাপতি সাজেন্ট অবঃ কোড-১৪৩৫৩১৪ মোঃ তহিদুল ইসলাম ও সার্জেন্ট অবঃ কোড-১৬০৬৮২২ মোঃ মোকছেদুল ইসলাম স্বপন নির্বাচিত হয়। প্রায় অর্ধ-শতাধিক প্রাক্তন সেনাবাহীনির সদস্যদের উপস্থিতিতে ডিমলা সদর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) আলহাজ্জ বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলীর সভাপতিত্বে নির্বাচন কার্যক্রম পরিচালিত হয়। উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে কার্যনিার্বহী কমিটির সহ-সভাপতি ১২১৪২৫০-কর্পোঃ অবঃ মোঃ আজগর আলী, সাংগঠনিক সম্পাদক ৩৯৯৪৬৪৪-সৈঃ অবঃ মজনু প্রধান, অর্থ ও দপ্তর সম্পাদক ৩৯৯০৫১০-সাজেন্ট অবঃ মশিয়ার রহমান, তথ্য ও প্রচার সম্পাদক-৩৯৮৫১৫৪ সাজেন্ট অবঃ আঃ রশিদ, সমাজ কল্যাণ ও সমবায় সম্পাদক-৩৯৯৬৫২৬ সাজেন্ট অবঃ মোঃ গোলাম মোস্তফা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-২২০২৪৫৩ কর্পোঃ অবঃ আশরাফ আলী,সম্মানিত সদস্য-১৪০১৬৬৩৯ ল্যাঃ কর্পোঃ অবঃ আহসান হাবীব ও সদস্য-২৪০০৩১৩৬ ল্যাঃ কর্পো ঃ অবঃ মোঃ জাহাঙ্গীর আলম নির্বাচিত হয় । নির্বাচনী কার্যক্রমে উপস্থিত ছিলেন সৈনিক সংস্থার নীলফামারী জেলা শাখার সভাপতি মোঃ আঃ মজিদ, সহ-সভাপতি মোঃ মোমিনুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান পাটোয়ারী , সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, যুগ্ন সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান বাদল ও অর্থ ও প্রচার স¤পাদক মোঃ বেলায়েত হোসেন প্রমূখ। নব নির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বক্তৃতা শেষে নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান নীলফামারী জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল মজিদ।