মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মানুষের দুর্দশা বাড়ানো ছাড়া খালেদা জিয়া আর কিছুই করতে পারেন নাই : এনামুল হক শামীম

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭২ বার পঠিত ২ মিনিটের পাঠ

রায়পুর (লক্ষীপুর) সংবাদদাতা ।। বেগম খালেদা জিয়া যা পারেন নাই, শেখ হাসিনা তা পেরেছেন। বর্তমান বাংলাদেশের উন্নয়নই তার প্রমান। খালেদা জিয়া পেরেছেন শুধু আগুন দিয়ে মানুষ মারতে। মানুষের দুর্দশা বাড়ানো ছাড়া খালেদা জিয়া আর কিছুই করতে পারেন নাই। ১৩.১১.২০১৭ইং সোমবার বিকালে লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরশহরে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে বাংলাদেশ আওমীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এ বক্তব্য রাখেন। তিনি আরো বলেন শেখ মজিবুর রহমান ও শেখ হাসিনা একজন কর্মী হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করি। তিনি আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিককে জয়যুক্ত করতে সকলের প্রতি আহ্বান জানান।
১৩.১১.২০১৭ইং সোমবার বিকেলে রায়পুর পৌর শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে রায়পুর উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সকল অঙ্গ সংগঠনের উদ্দ্যেগে আয়োজিত বাংলাদেশ আওমীলীগ এর কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ এর এক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা আওমীলীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর জেলা আওমীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন প্রমুখ।
সংবর্ধিত অতিথি হিসেবে বাংলাদেশ আওমীলীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ তার বক্তব্যে বলেন, সকল মান অভিমান ভুলে গিয়ে আমাদের সকলকে আগামীতে নৌকার জয় সুনিশ্চিত করতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে কাজ করতে হবে। আওমীলীগ এর সকল উন্নয়ন সাধারণ মানুষকে জানাতে হবে। এ সময় রায়পুর উপজেলা পৌর ও আওয়ামীলী এবং যুবলীগ ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।