মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পত্নীতলায় গ্রাম সংগঠন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

আর আই সবুজ, নওগাঁ প্রতিনিধি ।। নওগাঁর জেলার পত্নীতলা উপজেলায় ৪৫ টি গ্রামের গ্রাম সংগঠন নিয়ে পত্নীতলার দিবর দিঘীতে গণগবেষনা রিফ্লেকশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিনব্যাপী পতœীতলা উপজেলা গণগবেষনা ফোরামের আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলার কয়েকটি ইউনিয়নের ৪৫ টি গণগবেষনা ফোরামের প্রতিনিধি নিয়ে উক্ত কর্মশালায় গ্রাম সংগঠনগুলোর ৬ মাসের পূর্ব পরিকল্পনা নিয়ে সংশোধনযোগ্য সব সমস্যা চিহ্নিত করে সমাধানের বিভিন্ন কৌশল অবলম্বন করে পরিকল্পনা গ্রহন করেন।

এসময় গণগবেষনা রিফেøকশন কর্মশালায় উপস্থিত ছিলেন গণগবেষনা ফোরামের সভাপতি শাহিনুর রহমান,সহ-সভাপতি লাভলী চৌধুরী,দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন,ইউনিয়ন সমন্বয়কারী হারুন রশিদ, দিবর ইউপি সদস্য ছিদ্দিকুর রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সকল প্রতিনিধি বলেন গ্রামকে শক্তিশালী ও গ্রামের উন্নয়ন করতে এ গ্রাম সংগঠন গুলো প্রতিটি গ্রামে গ্রামে প্রয়োজন।