মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বীরগঞ্জে ভ্রাম্যমান আদালত ২ জুয়ারীকে ৭ মাসের কারাদন্ড দিয়েছে

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত ১ মিনিটের পাঠ

অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি ।। গত সোমবার দিনাজপুরের বীরগঞ্জে জুয়া খেলার আসর হতে দুই জুয়ারিকে আটক করে পুলিশ।
বীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার জানান, গত সোমবার দিবাগত রাত একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার নামক এলাকায় একটি বড় জুয়ার আসর বসেছে। বীরগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় সেখানে অভিজান চালানো হয় অভিজানে নিলফামারী সদর থানার কলেজপাড়া কবর স্থান মোড় । এলাকার ইলিয়াস হোসেনের ছেলে ইসরাত সালেক (৪২) চিরিরবন্দর উপজেলা সদরের খোচনা গ্রামেরে শামসুদ্দিনের ছেলে শঞীদুল ইসলামকে (৪০) জুয়ার আসর থেকে আটক করে পুলিশ।
জুয়ারীরা ভ্রাম্যমান আদালতের কাছে নিজেদের অপরাধ স্বিকার করে ক্ষমা প্রার্থনা করেন। বিজ্ঞ বিচারক ১৮৬৭ ও ১৯৯০ সালে জুয়া আইনের তাদের প্রত্যেককে ৭ মাস করে কারাদন্ড আইন প্রদান করেন। এই এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ঢাকা মেট্র ছ-৫১-১৭৩৭ ও দিনাজপুর ট-১১-০০২৪ ও তিনটি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করেন।