রংপুর মিঠাপুকুরে হিন্দু পল্লিতে অগ্নিকান্ডের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন
অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি।। রংপুর মিঠাপুকুরে হিন্দু পল্লিতে অগ্নিকান্ডের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলা শহরের মুক্তিযোদ্ধা নামফলক চত্বরে(পুরাতন শহীদ মিনার) সকাল ১০ টা থেকে ১২ টা প্রযুন্ত এ মানববন্ধন করা হয়।
মানববন্ধন রংপুরের মিঠাপুকুরে হিন্দু পল্লিতে হামলার ঘটনাকে একটি নেক্কারজনক ঘটনা উল্লেখ করা হয়। এবং দ্রুত দোষীদের খূজে বের করে বিচারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি আবু হোসেন বিপু, উপজেলা আওয়ামিরীগের সভাপতি অালহ্বাজ জাকারিয়া জাকা সহ আরো অনেকে মানববন্ধনে বিভিন্ন শেনীপেশার মানুষ অংশগ্রহন করেন।