মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কাহারোলে ভূমিহীনদের জন্য গুচ্ছগ্রাম উদ্ভোধন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরের কাহারোল উপজেলার ৫ নং সুন্দপুর ইউনিয়নে গুচ্ছগ্রাম-০১ এর উদ্ভেধন করেন ভূমি প্রতিমনন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। কাহারোল উপজেলা প্রশাষনের আয়োজনে ও দিনাজপুর জেলা প্রশাষক মীর খায়রুল আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইদুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য জনাব মনোরঞ্জন শীল গোপাল, জনাব মাহবুবুল আলম জাতীয় প্রকল্প পরিচালক,কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনূর রশীদ চৌধূরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহারোল উপজেলা হির্বাহী অফিসার জনাব মো. নাসিম আহমেদ। আলোচনা শেষে ১২০ টি পরিবারের মধ্যে জমির দলীল তুলে দেয় প্রধান অতিথী।