মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দিনাজপুরের হিলি সিমান্তে ফেন্সিডিল সহ আটক ১

মুক্তিযোদ্ধার কন্ঠ ১০ বার পঠিত ১ মিনিটের পাঠ

অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি ।। দিনাজপুরের হিলি সিমান্তে ৩০ বোতল ফেন্সিডিল সহ এক যুবক কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর দিনাজপুর । আটকৃত যুবকের নাম সৌরভ হোসেন সোহাগ(২৮)। সে হিলি এলাকার আবুল খায়েরের ছেলে।

সে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা হতে ফেন্সিডিলের অর্ডার নিতো এবং সরবরাহ করতো।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর দিনাজপুরের ইন্সপেক্টর মো গোলাম রব্বানী জানান, হিলির মধ্যবাসুদেবপুরে ফেন্সিডিল বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর একটি দলে মধ্যমাধপপুরের সৌরভের বাড়িতে অভিযান চালায় ও তাকে ফেন্সিডিল সহ হাতেনাতে আটক করা হয়। তাকে জিঙ্গাসাবাদ করার পর তার তথ্য মতে হিলি খাদ্যগুমামের পাশে অভিজান চালিয়ে আরো ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ফেন্সিডিল সহ তাকে হাকিমপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।