ডিমলায় সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান
মোঃ জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারী ডিমলা উপজেলার বাবুরহাট মডেল সরকারি প্রাথমকি বিদ্যালয়ে ১৬ নভেম্বর সকালে অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বাবু মহিত কুমার সিংহ রায়ের সভাপতিত্বে ২০১৭ ইং সনের শিক্ষাবর্ষে সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচ্যক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার যোগেন্দ্র নাথ সেন, প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আবু তাহের, সহকারী শিক্ষক ছন্দা রানী বিশ্বাস, সহ স্ব-প্রতিষ্ঠানের সকল শিক্ষক বৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিমলা রিপোটার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি বাবু রিঞ্জন দে, সহ সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সানু।
অনুষ্ঠান স লনায় ছিলেন সহকারী শিক্ষক আলহাজ্ব আসাদুজ্জামান কবীর। অনুষ্ঠানে প্রধান অতিথি বিদায়ীদের উদ্দেশ্যে বলেন তোমরা নিয়ম-শৃঙ্খলা মেনে সুষ্ঠ ভাবে পরীক্ষা দিবে, পড়া-শোনায় মনযোগ দিবে, শিক্ষকদের কথা মেনে চলবে, শিক্ষা অর্জন করে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করবে, তোমরা দেশ ও জাতীর ভবিষ্যৎ।
অপর দিকে একই উপজেলার আল-আরাফ কেজি স্কুলে প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল কাফির সভাপতিত্বে সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাকের উপস্থাপনায় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আল ফায়িদ দিনার, দাতা সদস্য ফজিলা বেগম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সহকারী শিক্ষক লায়লা পারভীন, পরিচালনা কমিটির সদস্য আবু তালেব লেবু, শিক্ষক মোঃ মনিরুজ্জামান মনি, অমল চন্দ্র রায়, কাকড়া দাখিল মাদ্রাসা শিক্ষক মোছাঃ আয়েশা সিদ্দিকা আরিফা।