দিনাজপুরের বীরগঞ্জে এসএসসি ফরম পূরনে অতিরিক্ত অর্থ গ্রহনের অভিযোগে শিক্ষার্থী ও অভিভাবকের বিক্ষোব মিছিল
অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সনকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের কাছে ফিরম পূরনের অতিরিক্ত অর্থ নেবার অভিযোগ উঠেছে। যানা যায় সনকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহ্বাজ অবায়দুল হক সরকারী বিধি মালা ও শিক্ষা বোর্ডের প্রদত্ত পত্রের নির্দেশ অমান্য করে শিক্ষারর্থীদের কাছে ১০০০ হাজার টাকা অতিরিক্ত উত্তলনের চাপ সৃষ্টি করে।
স্বচ্ছল পরিবারের শিক্ষার্থীরা অতিরিক্ত অর্থ দিয়ে ফরম পূরন করলেও অতিরিক্ত অর্থের জন্য অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা ফরম পূরন করতে পারছে না । তারা কোন উপায় না পেয়ে অতিরিক্ত অর্থ নেওয়ার প্রতিবাদে বিক্ষোব মিছিল করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবায়দুল হকের সাথে কথা বলে জানা যায়, শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আজিজ ও বিপুল চন্দ্র রায়ের প্রদত্ত পত্রের নির্দেশ মোতাবেক অতিরিক্ত ১০০০ টাকা আদায় করা হচ্ছে।
তিনি আরো জানান বিদ্যালয়ে সরকারী ও বেসরকারী ভাবে ফরম পূরনের টাকতা আদায়ের স্বাক্ষরিত পেত্রের নির্দেশ মোতাবেক টাকা আদায় করছে। এর বাইরে তিনি একটি টাকা আদায় করছে না।