মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ডিমলায় গাঁজা ব্যবসায়ী আটক

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত ২ মিনিটের পাঠ

মোঃ জাহিদুল ইসলাম, ডিমলা প্রতিনিধি ।। নীলফামারীর ডিমলা উপজেলায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৬ নভেম্বর বৃহস্পতিবার রুপাহাড়া (ধোরধরার পাড়) এলাকা থেকে ১ মাদক ব্যবসায়ীকে ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামের মৃত ইব্ররাহিম এর পুত্র সহিদুল ইসলাম (৪৫) ডিমলা থানার পুলিশের এস.আই মোঃ মাসুদ মিয়া, এ.এস.আই জহুরুল ইসলাম এর নেত্রীত্বে ১০০ গ্রাম গাঁজা সহ গাঁজা নিয়ে যাওয়ার সময় মাদক ব্যবসায়ী সহিদুল ইসলামকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসা করলে বলেন আমি দীর্ঘদিন যাবত খোকশার ঘাট হতে আরফান এর কাছ থেকে ক্রয় করি ভ্রাম্যমান হিসেবে বিক্রয় করি।

এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন নিশ্চিত করে জানান তাদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯ (১) টেবিল ৭ এর ক ধারায় মাদক দ্রব্য বিক্রয়ের অপরাধে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যাহার নং- ৮, তাং ১৬/১১/২০১৭ ইং এবং অত্র উপজেলায় মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে।