মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজশাহী বারিন্দ মেডিকেলে অগ্নিকান্ড

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

পাপন সরকার শুভ্র, রাজশাহী ।। রাজশাহী মহানগরীর লক্ষীপুরে অবস্থিত বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার রাত সাড়ে ৭টার দিকেে এসির শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

হঠাৎ করে বারিন্দ হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটলে এ সময় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।