মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দিনাজপুরের হিলিতে একই রাতে দুই বাড়িতে ডাকাতি এলাকা জুড়ে আতঙ্ক, গ্রেফতার ১

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮১ বার পঠিত ২ মিনিটের পাঠ

অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরের হাকিমপুর উপজেলার পল্লীর সাধুরিয়া গ্রামে এক ভয়াভহ ডাকাতির ঘটনা ঘটে। এখন ডাকাতের আতঙ্কে রাত পার করছে সাধুরিয়া গ্রামবাসী । একই দিনে দুই বাড়িতে ডাকাতি হওয়ায় গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

এদিকে ডাকাতি চলাকালে ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে সাইফুল ইসলাম নামে এক যুবক আহত হন। রাতেই তাকে হাকিমপুর স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভূক্তভোগী সাখাওয়াত হোসেন জানান, প্রায় ৮-১০ জনের একটি ডাকাত দ;র হাতেম আলীর বাড়িতে ডাকাতি করতে ঢুগলে অস্ত্রের মুখে বাড়ির কর্তা হাতেম আলী ও তার পুত্রকে জিম্মি করে বড়ির পাশে একটি গাছের সাথে বেঁধে রেখে হাতেম আলীর স্ত্রীর কানের দুল ছিনিয়ে নেয়। এসময় হাতেম আলীর ছেলেকে জবাই করার হুমকি দিয়ে এক হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

এরপর ডাকাতদলটি হাতেম আরীর প্রতিবেশী সাইফুল ইসলামের বাড়ির দেয়াল টপকে দরজা জানালা ভাঙ্গতে শুরু করে। সাইফুল ঘড়ের দর্জা খুলে বাইরে বের হলে ডাকাত দলের সাথে তাদের সংঘর্ষ বাধে।

পুলিশ জানান, ঘটনাস্থলে ডাকাতের ফেলে যাওয়া একটি মোবাইলফোন উদ্ধার করা হয়েছে। ডাকাতির সাথে জড়িত সন্দেহে উপজেলার জংগই গ্রামের সাইফুল ইসলাম নামের একজনকে আটক করে পুলিশ।