ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষি জমিতে যুবকের গলিত লাশ উদ্ধার
মোঃ দ্বীন ইসলাম খাঁন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সোহাতা এলাকার কানা বাড়ির মোড় নামক স্থানে রছুল্লাবাদ শ্যামগ্রাম সড়কের পাশের কৃষি জমিতে এক যুবকের গলিত লাশ আজ বুধবার ২২/১১/১৭ ইং তারিখে এলাকাবাসী দেখতে পেয়ে নবীনগর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন বলে পুলিশ সুত্র নিশ্চিত করেছেন।
এ বিষয়ে নবীগনগর থানার ওসি, আসলাম শিকদার জানান, লাশটির দেহের অনেকাংশ শেয়াল কুকুরে খাওয়ায় এবং দীর্ঘদিন ধরে পচন ধরায় ওই যুবককে সনাক্ত করা যায়নি। তবে ঘটনা খতিয়ে দেখছেন পুলিশ কর্তৃপক্ষ।