দিনাজপুর মোটর পরিবহন শ্রমিকদের অবোরধ চলছেই
অর্জুন রায়, দিনাজুর প্রতিনিধি।। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের জের ধরে অনির্দিষ্টকালের কালের পরিবহন ধর্মঘটের আজ তৃতীয় দিন চলছে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের অনুরোধে ও সাধারন মানুষের কথা চিন্তা করে সংঘর্ষের পরের দিন অর্থাং ২৩ তারিখ অবরোধ প্রত্যাহার করলেও দিনাজপুর মোটর পরিবহন শ্রমিকদের অবোরধ চলছে। দিনাজপুর মোটর পরিবোহন শ্রমিক তাদের দাবী আদায় না হওয়া প্রযুন্ত পরিবহন ধর্মঘট পালন করবে বলে জানিয়েছে।
আজ তৃতীয় দিনেও তারা দিনাজপুর সরকারী কলেজ মোড়ে ব্যাটারীচালিত অটো রিক্সা ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে।
দিনাজপুর অটোর পরিবহন শ্রমিক থেকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয় তাদের উপর কোন রকম খারাপ ব্যাবহার বা তাদের অটো রিক্সার উপর হামলা চালালে তারাও কঠোর আন্দোলনের পথে হাটবে।
এদিকে দিনাজপুরের বটতলি, কলেজ মোড়ে আজ সকােল বেলা লাঠিসোটা হাতে দিনাজপুর পরিবহন শ্রমিকদের লক্ষ করা যায়।
আজ তৃতীয় দিনেও পরিবহন শ্রমিকের অবরোধ কর্মসূচি চলায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারন মানুষ।