মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ময়মনসিংহে উদয়দিগঙ্গন আবৃত্তি পরিবারের যুগল আবৃত্তি পরিবেশনা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮০ বার পঠিত ১ মিনিটের পাঠ

মোঃ তোফাজ্জল হোসেন, ভ্রাম্যমাণ প্রতিনিধি।। ২৫ নভেম্বর শনিবার বিকাল ৪টায় ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে উদয়দিগঙ্গন আবৃতি পরিবারের আয়োজনে যুগল আবৃত্তি পরিবেশন করা হয়। অনুষ্ঠানে আবৃত্তি করেন মোঃ আসাদুজ্জামান এবং পুষ্পিতা তাহসিন স্মরণ। অনুষ্ঠান সহযোগীতায় ছিল বিডি ক্লিন ময়মনসিংহ এবং অনসাম্বল থিয়েটার।

অনুষ্ঠান শেষে বিডি ক্লিন ময়মনসিংহ এর সমন্বয়ক অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল উপস্থিত সকলকে পরিচ্ছন্নতা বিষয়ক শপথ পাঠ করান।