বেনাপোলে ৮১টি ভারতীয় শাড়ীসহ পাসপোর্ট যাত্রী আটক
শার্শা (যশোর) প্রতিনিধি ।। যশোরের বেনাপোলে ৮১টি ভারতীয় শাড়িসহ মাকসুদ তালুকদার (৩৫) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি। শনিবার দুপুর ২টার দিকে বেনাপোল আমড়াখালী বিজিবি পোষ্টে একটি দুরপাল্লার পরিবহণে তল্লাশী করে এসব ভারতীয় মালামালসহ তাকে আটক করে বিজিবি সদস্যরা। আটক মাকসুদ তালুকদার চাঁদপুর জেলার সদর থানার সাবদীবাগরা বাজার এলাকার আবিদ তালুকদারের ছেলে।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে.কর্নেল আরিফুল হক বলেন, ভারতীয় শাড়ীসহ আটক মাকসুদ তালুকদার একজন চোরাকারবারী। সে প্রায় পাসপোর্ট যাত্রী সেজে ভারত থেকে এসব শাড়ী কাপড় পাচার করেন । আটককৃতের নামে অভৈধ্যভারতীয় মামলামাল পাচার মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের নিকট হস্তন্তর করা হয়েছে বলে তিনি জানান।