দিনাজপুরে চারদিন পরিবহন শ্রমিকের ধর্মঘটের পর অবশেষে ঘুরলো গাড়ির চাকা
অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি।। গত ২২ শে নভেম্বর দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসের সাথে তৃপ্তি পরিবহনের একটি বাসের ঘষা লাগাকে কেন্দ্র করে কথা কটাকাটির এক পর্যায়ে দিনাজপুর পরিবহন শ্রমিকের সাথে সংঘর্ষ হয় হাবিপ্রবির শিক্ষার্থীদের। সংঘর্ষে দিনাজপুর পরিবহন শ্রমিকের লাঠির আঘাতে ২০ জন শিক্ষার্থী আহত হয় তাদের মধ্যে দুইজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে হাবিপ্রবির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে তৃপ্তি পরিবহনের একটি ও শাহী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়।বাসে আগুন ধরিয়ে দেবার ফলে দিনাজপুর পরিবহন শ্রমিক দুটি বাসের ক্ষতিপূরন দাবী করে অনিদ্রিষ্ট কালের ধর্মঘটের ডাক দেয়।
এই সমস্যা দ্রুত নিরসনের জন্য দিনাজপুর জেলা প্রশাষক মীর খায়রুল আলম ২৩ নভেম্বর হাবিপ্রবি প্রষাশন ও দিনাজপুর মোটর পরিবহন নেতাদের সাথে একটি জরুরী বৈঠকের আয়োজন করে। দিনাজপুর জেলা প্রশাষক উভয় পক্ষকে অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানালে হাবিপ্রবি তাদের অবরোধ তুলে নিলেও দিনাজপুর পরিবহন শ্রমিকের দাবী আদায় না হওয়ায় তারা অবরোধ প্রত্যাহার করেনি।
এদিকে দিনাজপুর জেলা প্রশাষক গত শনিবার আবার জরুরী বৈঠকের আহব্বান করেন। দুই ঘন্টা ব্যাপি এই বৈঠকে দিনাজপুর পরিবহন শ্রমিক আজ রবিবার বেলা ১ টা হতে তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
বৈঠকে হাবিপ্রবি প্রশাষনের সাথে দিনাজপুর পরিবহন শ্রমিকের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল অালম,হাবিপ্রবি রেজিষ্টার প্রফেসর ড. শফিউল আলম,বাস মালিক গুপের সভাপতি জায়েদ হোসেন, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক গোলাম রব্বানী দলাল।