দিনাজপুরের ঘোড়াঘাটে পৃথক অভিযানে ৪০ পিচ ইয়াবাসহ ৪ মাদক ব্যাবসায়ী আটক
অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরের ঘোড়াঘাটে পৃথক দুটি অভিযানে ৪০ পিচ ইয়াবা সহ ৪ জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্য আমিরুল ইসলামের নির্দেশে উপ পরিদর্শক হাফিজ মোহাম্মদ রায়হান ও উপ পরিদর্শক রাশেদুজ্জামান ফোর্স নিয়ে দিবাগত রাত ১১ টা থেকে ২ টা প্রযুন্ত বিভিন্ন স্থানে অভিজান চালিয়ে ঘোড়াঘাট পৌরসভার ইসলামপুরের মমিনের পূত্র মামুন(২৫), নয়াপাড়ার মখলেসের পূত্র মাসুদ(৩০), এসকে বাজারের মৃত লালমিয়ার পূত্র জয়দুল(২৯), চাকবামুনিয়া বিশ্বনাথপুর মোজবাহারের পূত্র মনোয়ারকে(৪০) আটক করে জেল হাজতে প্রেরন করা হয়।