কাহারোলে বিদ্যালয় ঘেষে করাতকল : শিক্ষার্থীরা চরম দূের্ভোগে
অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরের কাহারোলে ৩ টি বিদ্যালয় ঘেষে করাতকল গড়ে উঠায় চরম বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। উপজেলার ঈশানপুর ইউপির ঈশানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। ঈশানপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও ঈশানপুর এসসি উচ্চ বিদ্যালয় ঘেষে ২টি করাত কল গড়ে উঠে।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়,করাত কলের কাঠের গুড়া জানালা দিয়ে বিদ্যালয়ের শ্রেনীকক্ষে প্রবেশ করে এই কাঠের গুরা চোখে পড়ে। এত চোখ খুব জ্বালাপড়া করে,এড়াছা বিদ্যালয়ের খেলার মাঠে করাত কলের ধূলো উড়ে এস মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রায় বিদ্যালয়ের ক্লাশ ব্যাহত হয়।
বিদ্যালয়ের শিক্ষদের সাথে কথা বলে জানা যায় স্কুরের পাশে গড়ে উঠা দুটি করাত কলের একটির মালিক সাবেক ইউপি চেয়ারম্যান মুনিরাম রায় আর অন্যটির অনিল চন্দ্র রায়।
পরিবেশ ও বন মন্ত্রনালয়ের নীতি অনুযায়ী কোন সরকারী অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল জনস্বাস্থ ও পরিবেশ অধিদপ্তরের ২ শত গজের মধ্যে কোন করাত কল স্থাপন করা যাবে না কিন্তু কাহারোলে পরিবেশ ও বন মন্ত্রনালয়ের নীতি অমান্য করে এসব স্থাপনা গড়ে উঠেছে।
কাহারোল উপজেলা নির্বাহী অফিসার জানান এ বিষয়ে তিনি ব্যাবস্থা গ্রহন করবেন।