মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সাদুল্লাপুরে ইভটিজিং,যৌতূক, বাল্যবিবাহ,নারী ও শিশু নির্যাতন নিরসনে সচেতনতায় সমাবেশ ও আলোচনা সভা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৯ বার পঠিত ৩ মিনিটের পাঠ
মোঃ মেহেদী হাসান, গাইবান্ধা ।। গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে ইভটিজিং,যৌতূক, বাল্যবিবাহ,নারী ও শিশু নির্যাতন নিরসনে সচেতনতা বৃদ্ধ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাদুল্লাপুর উপজেলার ঢোলভাংগা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে গত ২৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে ইভটিজিং, যৌতূক, বাল্যবিবাহ,নারী ও শিশু নির্যাতন সহ সামাজিক অপরাধ নিরসনে সচেতনতা বৃদ্ধিমুলক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার রহিমা খতুন।
অধ্যক্ষ সারোয়ার রাব্বী’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার সাবিহা আক্তার লাকী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকতার বানু লাকী,মনিরুজ্জামান মনির উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আরিফুর রহমান চৌধুরী সামিম প্রমুখ।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার মহিলা।
এসময় বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরাসহ স্থানীয় সর্বস্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালো কাজ করার সুযোগ সবসময় পাওয়া যায়না। কিন্তু যে কোন সময় খারাপ কাজ করা যায়। আমরা সব সময় ভালো কাজ করার সুযোগ খুঁজে নেব। পাশাপাশি মন্দ কাজ থেকে দুরে থাকবো। তিনি বলেন শিক্ষার্থীদের প্রধান কাজ হবে নিয়মিত লেখাপড়া করা। এর পাশাপাশি খেলাধুলা, বিনোদন, সাংস্কৃতিক কর্মকান্ড, ভ্রমণ ইত্যাদিও চালাতে হবে। সব সময় বড় হবার স্বপ্ন দেখতে হবে। তিনি বলেন ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখে সে বড় হতে পারেনা। স্বপ্ন দেখতে হবে জেগে জেগে। তিনি শিক্ষার্থীদের বলেন, প্রতিদিন প্রতিজ্ঞা করতে হবে ‘আমরাও পারবো’। আমরা লেখাপড়া করতে পারবো, ভালো মানুষ হতে পারবো, বাল্য বিবাহ বন্ধ করতে পারবো, সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক থেকে দুরে থাকতে পারবো।
এ সময় অধ্যক্ষ সারোয়ার রাব্বী ও সহ প্রধান শিক্ষক শাহজাহান আলী বলেন, উপজেলা নির্বাহী অফিসার রহিমা খাতুন যে বক্তব্য দিয়েছেন তা শিক্ষার্থীরা আগ্রহ ও মনযোগ সহকারে শুনেছে। সভা থেকে শিক্ষার্থীরা জীবন গড়ার জন্য অনেক মূল্যবান উপদেশ পেয়েছে বলেও তাঁরা অভিমতে জানান।