দিনাজপুরে বিএসএফের গুলিতে ১ জন নিহত
অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরের সদর উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে মোজাফফর হোসেন (৩২) নামের একজন বাংলাদেশী নিহত হয়েছে। সে কমলপুরের অটৈরের আবু তাহেরের ছেলে।
দিনাজপুর ২৯ বিজিবি অধিনায়ক লে কর্নেল খোন্দকার মোহাম্মদ জানান, মঙ্গলবার ভোর রাতে ৭/৮ জনের চোরাচালানকারী দল সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে যাবার চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেয়ে ভারতীয় ৪১ বিএসএফের টহল দল তাদের লক্ষ করে গুলি ছোড়ে। বিএসএফের গুলিতে ঘটনাস্থলে মোজাফফর হোসেন নিহত হয়।