মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দিনাজপুরে ঢিলেঢালা ভাবে পালিত হলো বাম দলগুলোর হরতাল

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত ১ মিনিটের পাঠ

অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি ।। খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ও অন্যান্য দ্রব্যাদির দাম বৃদ্ধি পাওয়ায় সারাদেশে হরতালের ডাক দিয়েছিলো বাংলাদেশ কমিউনিস্ট পার্টি(সিপিবি), বাংলাদেশ সমাজতান্ত্রীক দল (বাসদ) ও গনতান্ত্রীক বাম মোর্চা।

কিন্তু তাদের আধাবেলার হরতালে জনবীবনে তেমন কোন প্রভাব ফেলেনি। সারা দেশের মতো দিনাজপুরেও ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে। সকালে জানবাহন বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সব রকম বাস চলাচল করতে শুরু করে। দিনাজপুর থেকে ছেড়ে গেছে সকল রুটের বাস। দোকানপাট প্রতিদিনের মতো আজকেও খোলা ছিল।