মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দিনাজপুরে অস্ত্র সহ পেশাদার সন্ত্রাসী গ্রেফতার

মুক্তিযোদ্ধার কন্ঠ ১২ বার পঠিত ১ মিনিটের পাঠ
অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুের জেলা শহরের দফ্তরি পাড়া হতে গতকাল ৩ ডিসেম্বর দিবাগত রাত ১০ টার দিকে সোহেল রাতা (৩৪) নামের এক পেশাদার সন্ত্রাসীকে পিস্তল ও গুলিসহ আটক করেছে র‌্যাব-১৩।
আটক সোহেল রানা দিনাজপুর জেলা শহরের দফ্তরিপাড়া পাড়া রশিদ খালাশির পূত্র।
র‌্যাব-১৩ অধিনায়ক মেজর তালুকদার নাজমুর সাকিব জানান সোহেল রানা জেলার পশিমা অঞ্চল পূর্নভবা নদীর তীরের একজন চিহ্নিত সন্ত্রাসী। তিনি সকল অপরাধমূলক কর্মকান্ডরে সাথে জড়িত। তার নামে হত্য,মাদক বিভিন্ন মামলা রয়েছে বর্তমানে সেগুলো বিচারাধীন পর্যায়ে আছে।
তিনি আরো জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে জেলা শহরের দফ্তরি পাড়া থেকে আটক করা হয়। এসময় তার কাছে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার নামে দিনাজপুর কোতয়ালী থানায় অস্ত্র মামলা দায়ের করে তাকে পুলিশি হেফাজতে পাঠানো হয়।