মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

গাইবান্ধায় বিশ্ব মানবিক মর্যাদা দিবস পালিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩০ বার পঠিত ২ মিনিটের পাঠ
মোঃ মেহেদী হাসান, গাইবান্ধা ।। বিশ্ব মানবিক মর্যাদা দিবসে জাতি-বর্ণ ও পেশাভিত্তিক সকল বৈষম্যের অবসান ঘটিয়ে মানুষ হিসেবে মর্যাদাপূর্ন জীবনের অধিকার প্রতিষ্ঠার দাবিতে গতত ৫ ডিসেম্বর (মঙ্গলবার) গাইবান্ধা ডি.বি. রোডে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচির মাধ্যমে পালিত হয়।
গাইবান্ধা শহরের ডিবি রোডে ঘন্টাব্যাপি মানববন্ধন ও সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, বিডিআরইএম এর সভাপতি সন্তোষ বাশফোর, সাধারণ সম্পাদক রাজেশ বাশফোর, হরিজন্য ঐক্য পরিষদের সভাপতি কীর্তন বাশফোর, রবিদাস উন্নয়ন পরিষদের সভাপতি দধিয়া রবিদাস, বাংলাদেশ রবিদাষ ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস, মিলন রবিদাস, শেফালী রানী দেবনাথ, শ্যামলী রবিদাস প্রমুখ।
বক্তরা বলেন, বাংলাদেশ দলিত জনগোষ্ঠীর প্রতি সকল বৈষম্য অবসান ঘটাতে আইন কমিশন সুপারিশকৃত বৈষম্য বিলোপ আইন-২০১৪ প্রণয়ন করতে হবে, দেশের সকল জেলার দলিত জনগোষ্ঠীর আবাসন সমস্যা সমাধানে বিশেষ পরিকল্পনা গ্রহণ করার দাবি জানান। বক্তারা আরো বলেন, দলিত জনগোষ্ঠীকে বিকল্প পেশায় উৎসাহিত করতে তাদের জন্য কারিগরী প্রশিক্ষনের সুযোগ বাড়ানো, দলিত শিক্ষার্থীদের শিক্ষা থেকে ঝরেপড়া রোধকল্পে সরকারকে কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং এই জনগোষ্ঠীর ছাত্র/ ছাত্রীদের বিশেষ উপবৃত্তি প্রদান, সরকারী চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তনের দাবি জানান।
অবলম্বন, জনউদ্যোগ, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন, বাংলাদেশ রবিদাস ফোরাম, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ, হরিজন্য ঐক্য পরিষদ, হরিজন যুব ঐক্য পরিষদের উদ্যোগে দিবসটি পালন করা হয়।