ভালুকায় এনজিওতে প্রতিবন্ধীর জমানো টাকা আত্মসাত
মোঃ তোফাজ্জল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ।। ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মাষ্টারবাড়ী এলাকায় এনজিওতে স য় করা টাকার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন শারীরিক প্রতিবন্ধী স্বপন মিয়া (৪৬) নামে এক ব্যাক্তি।
স্বপন মিয়া জানান, প্রায় ৫ বছর পূর্বে উপজেলার জামিরদিয়া মাষ্টারবাড়ী এলাকায় ভালুকা ইকোনমি ইন্টারন্যাশনাল কোঃ লিঃ নামে একটি এনজিওতে সদস্য হয়ে সাপ্তাহিক স য় ও ডিপিএস হিসাব খোলেন। এ যাবৎ তিনি ৪ বার ঋণ উঠিয়ে পরিশোধ করেছেন। ২০১৬ সালের ২৫ মে সর্বশেষ ৮০ হাজার টাকা ঋণ উত্তোলন করে লাভ সহ প্রতি সপ্তাহে ২ হাজার টাকা কিস্তি পরিশোধ ও ৫শ টাকা করে স য় জমা করে আসছেন। ১৫/১১/২০১৭ তারিখে ঋণের টাকা পরিশোধ সহ দু’টি হিসাব বইয়ে স্বপন মিয়ার সি ত অর্থের পরিমান দাড়িয়েছে ৫৫ হাজার ৩ শত টাকা। সি ত অর্থের জন্য এনজিও মালিক নূরু মিয়ার কাছে গেলে টাকা না দিয়ে নানান টালবাহানা করে তাকে বিদায় করে দেন বলে স্বপন মিয়া জানান। তিনি আরও জানান, পঙ্গু অবস্থায় একটি ছোট দোকান চালিয়ে স্ত্রী ও ছেলে মেয়েদের ভরন পোষন করে অতি কষ্টে সমিতির ঋণ পরিশোধ করে ওই টাকা স য় করেছেন। এ ব্যাপারে হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চুর নিকট অভিযোগ দিয়ে কোন প্রতিকার না পেয়ে গত (৭ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে প্রতিবন্ধী স্বপন ক্র্যাচে ভর করে স্ব-শরীরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে অভিযোগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল বিষয়টি সমাধানের জন্য পুনরায় ওই ইউনিয়ন চেয়ারম্যানকে মোবাইল ফোনে কথা বলে বিষয়টি সুরাহা করার দায়িত্ব দেন। উল্লেখ্য নূরু মিয়া জয়েন্ট ষ্টকের অনুমোদন নিয়ে নিয়ম বহির্ভূতভাবে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে নিরিহ মানুষকে সর্বস্বান্ত করে চলেছে। দিনের পর দিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এ রকম অনেক গ্রাহকের সাথে প্রতারণা করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে এলাকার সাধারণ জনগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছে।