খানসামায় বেগম রোকেয়া দিবস উৎযাপন ও জয়িতাদের সন্মাননা প্রদান
অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি।। আজ ৯ই ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উপলক্ষে দিনাজপুর জেলার খানসামা উপজেলায় র্যালী,আলোচনা সভা ও জয়িতাদের মাঝে সন্মাননা প্রদান করা হয়।
আজ শনিবার সকাল ১০ টায় খানসামা উপজেলা প্রশাষন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তদের আয়োজনে বোকেয়া দিবস উপলকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালী শেষে বেগম রোকেয়ার জীবনি নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো সোলেমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা চেয়ারম্যান জনাব সহীদুজ্জামান শাহ।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।
আলোচনা সভা শেষে জয়িতাদের হাতে ক্রেষ্ট তুলে দেওয়া হয়।