মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দিনাজপুরে জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস উদযাপন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭২ বার পঠিত ১ মিনিটের পাঠ

অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি।। সারা বাংলাদেশের ন্যায় দিনাজপুরেও প্রথমবারের ন্যায় পালিত হয় জাতীয়  তথ্য ও প্রযুক্তি দিবস ২০১৭। এই দিবসটি উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসকের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে এক বর্ণাঢ্য র‌্যলি বের করা হয় র‌্যালিটি দিনাজপুর জেলা শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে আবার দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

উক্ত র‌্যালিতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম ও বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ।
এছাড়া দিনাজপুর জেলার ১৩ টি উপজেলাতেও জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস উদযাপন উপলক্ষে র‌্যঅলি বের করা হয়।