মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

চিরিরবন্দরে মিডওয়াইফের প্রশাসনের পরিচিতি আলোচনা সভা অনুষ্ঠিত

Muktijoddhar Kantho ৬৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

এস.এম নুর আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ চিরিরবন্দরে মিডওয়াইফের সঙ্গে প্রশাসনের পরিচিতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে ব্রাকের স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির আয়োজনে যুক্তরাজ্য সরকারের অর্থায়নে ব্রাক বিশ্ববিদ্যালয় ডেভেলপিং মিডওয়াইভস প্রজেক্টও আওতায় পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আজমল হকের সভাপতিত্বে এ সময় অন্যানোর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ, উপজেলা প: প: কর্মকর্তা ডা: রেজাউল ইসলাম, ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা: মর্তুজা আল মামুন, ল্যাম্বের ডিপ্লোমা ইন মিডওয়াইফারী প্রোগ্রামের প্রজেক্ট ম্যানেজার রবার্ট মৃন্ময় খান লকেট, ল্যাম্বেও প্রোগ্রাম সম্বনয়কারী শহিদুল ইসলাম।

আলোচনা সভায় শেষে স্বস্থ্য কমপ্লেক্স মিডওয়াইফারীদেও মাধ্যমে স্বাভাবিকভাবে সন্তান প্রসব করায় দুইজন প্রসূতি মাকে উপহার তুলে দেওয়া হয়।