মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নওগাঁয় ওভার ব্রিজের ধাক্কায় ট্রেনযাত্রী নিহত

Muktijoddhar Kantho ৬৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

আর আই সবুজ, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁর রানীনগর উপজেলায় ওভার ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেনের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল হক ডালিম জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ভোরে রানীনগর অতিক্রম করছিল। এসময় ওভার ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেনের ছাদে বসা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এতে আহত হন আরো তিন যাত্রী।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে নওগাঁ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, এখনো কারো নাম ঠিকানা পাওয়া যায়নি।