মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আখাউড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে চলছে কালন্দী খালের উচ্ছেদ কার্যক্রম

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

সাইমুন আহমেদ রবিন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ।। আখাউড়ায় আজ রবিবার সকালে পৌরশহরের মায়াবী সিনেমা হল এলাকায় কালন্দী খালের ওপর গড়ে উঠা অবৈধ দোকান ঘর নির্মাণ ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, পৌরশহরের ব্যস্ততম সড়কবাজার মায়ামী সিনেমা হলের  রাস্তার উত্তর পাশে আখাউড়া-কসবা সড়কের সাথে কালন্দী খালের ওপর কিছু অসাধু চক্র রাতারাতি পাকা দোকান ঘর নির্মাণ করে।

এই খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান পুলিশ ফোর্স নিয়ে ওই ঘর ভেঙে গুড়িয়ে দেন।