মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দিনাজপুরে পতাকা উত্তোলন দিবস পালিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি ।। ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর দিনাজপুরে গরা-শহীদ-বড় ময়দানে প্রথম বারের মতো স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তলন করেছিলেন তৎকালীন মুজিবনগর সরকারের পশ্চিমবঙ্গ জোন ১ এর চেয়ারম্যান এমপি আওয়ামীলীগ নেতা এম আব্দুর রহিম।

এসময় মিত্র বাহিনীর পশ্চিমাঞ্চলের ব্রিগেডিয়ার ফরিদ ভার্ট্রি ও কর্নেল সমসের সিং এর নেতৃত্বে একাটি চৌকষ দর গার্ড অব অর্নার প্রদান করেন।
সেই দিনটাকে অর্থাং প্রতি বছরের ১৮ ডিসেম্বর দিনাজপুরে পতাকা উত্তলন দিবস পালন করা হয়।
আজ সকাল ৯.৩০ মিনিটে দিনাজপুর ইনিষ্টিটিউট প্রাঙ্গনে জাতীয় প্রতাকা উত্তলন করেন বীর মুক্তিযোদ্ধাআব্দুল জলিল ভাদু।
এসময় সেখানে উপস্থিত চিলেন জাতীয় সংসদের হুইপ দিনাজপুর তিন আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, জেলা প্রশাসক মীর খায়রুল আলম,দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, দিনাজপুর এম আব্দুল রহিম মেডিকেল কেলেজের অধ্যক্ষ ডা কান্তা রায় মিমি, মুক্তিযোদ্ধা সহ স্থানীয় নেতা কর্মীরা।