মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

স্কাউটার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিনাজপুর এর বিদায়ী সংবর্ধনা

মুক্তিযোদ্ধার কন্ঠ ১৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি ।। স্কাউটার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিনাজপুর জনাব মো. গোলাম রোব্বানী মহোদয়কে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ স্কাউট, দিনাজপুর জেলা রোভার।

২০ শে ডিসেম্বর সকাল নয়টায় বাংলাদেশ স্কাউট, দিনাজপুর জেলা রোভার এর আয়োজনে প্রি রোভার মুড ক্যাম্পের সমাপনি দিনে তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
কেবিএম কলেজের সাবেক অধ্যক্ষ ও বাংলাদেশ স্কাউট দিনাজপুর জেলা রোভারের কমিশনার বীর মুক্তিযোদ্ধাসাইফুদ্দিন আখতার মহোদয়ের সভাপতিত্বে ও জেলা রোভারের যুগ্ন সাধারন সম্পাদক স্কাউটার মো হাসান আলীর সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেনজেলা রোভার সম্পাদক মো.জহুরুল হক,জেলা স্কাউটস সম্পাদক মো. মশিউর রহমান,কোষাধ্যক্ষ মোজাহার আলী প্রমুখ।
উল্লেখ্য,  স্কাউটার ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দিনাজপুর জনাব মো. গোলাম রোব্বানী মহোদয় কাব স্কাউট শাখার বেসিক কোর্স, অ্যাডভাস্ন কোর্স ও স্কিতল কোর্স সম্পন্য করেন এবং স্কাউটের ডিগ্রি নামে খ্যাত উডব্যাজ অর্জন প্রকৃয়াধীন রয়েছে।