মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রায়পুরে শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭১ বার পঠিত ২ মিনিটের পাঠ

শাহাদাত হোসাইন সাদিক, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি ।। লক্ষ্মীপুরের রায়পুরে ১৯ ডিসেম্বর’১৭ মঙ্গলবার দক্ষিণ চরপাতা তাওহীদ পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে প্রতিবন্ধী খলিল পাটওয়ারীকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, তাওহীদ পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ এর উপদেষ্টা, আমেরিকা প্রবাসী মাওঃ মোস্তফা কামাল, পাঠাগার সভাপতি কামাল উদ্দিন আনোয়ারী, সাধারণ সম্পাদক রবিউল মাওলা সবুজ, সাবেক সহ:সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, পাঠাগার সম্পাদক রাছেল আল-ইমরান, বায়তুল আমান জামে মসজিদ কমিটির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল আমিন সহ তাওহীদ পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের অন্যান্য সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বায়তুল আমান জামে মসজিদের সাধারণ সম্পাদক নুরুল আমিন, তাওহীদ পাঠাগারের সাধারণ সম্পাদক রবিউল মাওলা সবুজ।

এ সময় বক্তারা বলেন, আমাদের প্রতিষ্ঠানটি সবার মাঝে জ্ঞানের আলো বিতরন করার পাশাপাশি সমাজের অবহেলিতদের পূনর্বাসন, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অবদান রাখছে। বিত্তবানরা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমাদের প্রতিষ্ঠানটি সামাজিক কাজে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।