মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

খৃষ্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে গরিবদের মাঝে খাদ্য বিতরন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮১ বার পঠিত ১ মিনিটের পাঠ

অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি ।। খৃষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্টান বড়দিন উপলক্ষে  খৃষ্টান সম্প্রদায়ের গরিব পরিবারের মধ্যে খাদ্য বিতরন করেন দিনজপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও শহর যুবলীগের সভাপতি মো. আশরাফুল আরম রমজান।

খাদ্যদ্রব্য বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা মিশন ক্যথিড্রাল প্যারিস পার পুরোহিত ফাদার সিলাজ কুজুর, শহর যুবলীগের সহ-সভাপতি হাবিবুর রহামন, সাংগঠনিক সম্পাদক হাসিনূর রহমান বিপ্লব, সদস্য মতিনূর রহমান সহ স্থানীয় ব্যক্তিবর্গ।