মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার উকিল নোটিশের জবাব দেয়া হবে : আখাউড়ায় আইনন্ত্রী

Muktijoddhar Kantho ৬৬ বার পঠিত ৩ মিনিটের পাঠ
মোঃ দ্বীন ইসলাম খাঁন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ায় আজ শুক্রবার ২২(ডিসেম্বর) বিকেল ৪ টায় আখাউড়া চেকপোষ্ট স্থল বন্দরের সোনালী ব্যাংকের একটি বুথ উদ্ভোধন কালে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনের মাধ্যমেই খালেদা জিয়ার উকিল নোটিশের সঠিক জবাব দেওয়া হবে, উকিল নোটিশই হচ্ছে আইনের প্রক্রিয়া।
এছাড়াও মন্ত্রী বলেন আখাউড়া স্থল বন্দরের সোনালী ব্যাংকের বুথ সেবা  বছরের ৩৬৫ দিন খোলা থাকবে এসময় কার্যক্রমের উদ্বোধনের পর সোনালী ব্যাংকের উদ্ভোধনী অনুষ্ঠানে   প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আনিসুল হক একথা বলেন।
আইনমন্ত্রী আরো বলেন, গেল কয়েকদিন আগে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠ হয়েছে। আমরা ফলাফল গ্রহণ করেছি। এ পরাজয় থেকে শিক্ষা নিয়ে পরবর্তী নির্বাচন গুলোতে আমরা যেন বিজয় আনতে পারি সেই প্রচেষ্টাই করে যাবো
অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাব রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য এএফএম শাহরিয়ার মোল্লা, কুমিল্লা কাস্টম এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনার মো. মাহবুবুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি জনাব মিজানুর রহমান (পিপিএমবার), সরাইল ২৫ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল শাহ আলী, ব্রাহ্মণবাড়িয়া সোনালী ব্যাংক লিমিটেড এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মুখলেছুর রহমান, এবং আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ শামছুজ্জামান সহ আরো অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এসময়আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস তার বক্তব্যে বলেন, নতুন ব্যাংক বুথ উদ্বোধনের ফলে ভ্রমণ কর জমা দেয়ার বিষয়ে অনেক অভিযোগ ছিলো আজ এসব জটিলতার অবসান হতে চলেছে। বুথটি সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে।
পরে মাননীয় মন্ত্রী মহোদয়, আখাউড়া উপজেলাধীন ঐতিহ্যবাহী হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের শীতার্তদের মাঝে মন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত তহবিল থেকে শীতবস্ত(কম্বল) বিতরণ করেন,
এসময় হীরাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অবিভাবক সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও স্কুল কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য জনাব আবুল ভূইয়া, হাজী উবাইদুল হক(অফাই), দক্ষিণ ইউ,পি চেয়ারম্যান জনাব জালাল উদ্দিন, পৌর মেয়র জনাব তাকজিল খলিফা কাজল, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় মন্ত্রী মহোদয়ের কাছে স্কুলের নতুন ভবন নির্মাণের দাবী পেশ করেন এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী বৃন্দ।
শীতবস্ত্র বিতরণ কালে আইনমন্ত্রী তার বক্তব্যে বলেন, কথায় বলে বাচ্চা না কাদলেঁ নাকি মা ও দুধ দেয়না আর আমার কাছে তার উল্টোটা আমার কাছে আপনারা চাইবার আগেই আমি তা আপনাদের কে দিয়ে দেয়, কারণ আমি আপনাদেরই সেবক। বক্তব্যে তিনি আরো বলেন আখাউড়া দক্ষিণ যদিও আয়তনের দিক দিয়ে ছোট কিন্তু মনের দিক দিয়ে আখাউড়ার মানুষের মন অনেক বড়, এবং তিনি বলেন কসবা-আখাউড়ার সব কটি ইউনিয়ন পৌরসভাকে তিনি সমান চোখেই দেখেন, এসময় তিনি আরো বলেন শিক্ষা মন্ত্রীর সাথে কথা বলে অচিরেই স্কুলের নতুন ভবন নির্মাণের জন্য প্রস্তাব করবেন।।